সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

ছবি: সংগৃহীত

বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে আবারও নতুন সদস্যের আগমন। দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় শনিবার (১৯ সেপ্টেম্বর) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। আনন্দের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারা। 

পোস্টে লেখা হয়েছে, “ওয়েলকাম বেবি গার্ল ১৯/৯/২০২৬”।নতুন অতিথির আগমনের পর বড় মেয়ে দুয়া এখন বড় বোন। তবে নবজাতকের নাম এখনও প্রকাশ করেননি দীপিকা ও রণবীর। দ্বিতীয় সন্তানের জন্মের আগে গত ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিল এই দম্পতি। মন্দিরে যাওয়ার সময় দীপিকাকে বেগুনি রঙের পোশাকে এবং রণবীরকে তার সঙ্গে মিলিয়ে পোশাকে দেখা যায়। দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর এর আগে ভিন্নভাবে জানিয়েছিলেন তারা। দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া একটি ছবি শেয়ার করে গর্ভধারণের ইঙ্গিত দিয়েছিল। ছবিতে দুয়ার হাতে ছিল দুটি গোলাপি দাগযুক্ত প্রেগন্যান্সি টেস্ট। এরপর থেকেই ভক্তদের মধ্যে অপেক্ষা শুরু হয় নতুন অতিথির আগমনের।

গত ৮ সেপ্টেম্বর ছিল দুয়ার দ্বিতীয় জন্মদিন। সেদিন দীপিকা-রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু সাদা-কালো ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দীপিকার অন্তঃসত্ত্বা অবস্থার পাশাপাশি রণবীর ও দুয়ার সঙ্গে পারিবারিক মুহূর্তও উঠে আসে। রণবীর লিখেছিলেন, তাদের হৃদয় ও পরিবার আরও বড় হচ্ছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর। দুয়ার নাম প্রকাশ করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দীপিকা-রণবীর। এখন সবার অপেক্ষা, নতুন অতিথির নাম কী রাখবেন এই তারকা দম্পতি।

এনএনবাংলা/এনজেড