সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে ‘অর্জনের এজেন্ডা’ ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’ জল্পনার অবসান, ৭ বছর পর ভারত সফরে শি জিনপিং বিলুপ্ত হলো র‌্যাব, সংসদে পাস ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৯২ নিরপরাধ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে
Skip to content

যুক্তরাষ্ট্রে নতুন বিজ্ঞাপনে বিন্দু

ছবি: বিন্দুর ফেসবুক থেকে নেওয়া

অভিনয় থেকে বেশ কিছুদিন দূরে থাকা জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু আবারও ফিরেছেন ক্যামেরার সামনে। তবে এবার কোনো নাটক বা চলচ্চিত্রে নয়, প্রবাসী দর্শকদের জন্য নির্মিত একটি আন্তর্জাতিক মানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।

সোনালী ব্যাংক পিএলসির যুক্তরাষ্ট্রভিত্তিক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’-এর নতুন এই বিজ্ঞাপনটির চিত্রায়ণ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে।

নাট্যকার ও পরিচালক রাজীব মণি দাসের ভাবনায় নির্মিত বিজ্ঞাপনটিতে বিন্দুর সঙ্গে অংশ নিয়েছেন সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর এবং আবু মুসা মাসুম।

প্রবাসীদের সেবা সহজভাবে তুলে ধরা হয়েছে

দীর্ঘ ৩২ বছর ধরে প্রবাসীদের কাছে আস্থা ও সফলতার সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে আসছে সোনালী এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, আকর্ষণীয় ও বোধগম্যভাবে তুলে ধরা হয়েছে নতুন এই বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনটির নির্মাতা রাজীব মণি দাস জানান, ভিনদেশে পর্যাপ্ত কারিগরি দল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ করা বেশ জটিল। তবে সবার সম্মিলিত প্রচেষ্টা ও দৃঢ় ইচ্ছাশক্তির কারণে শেষ পর্যন্ত মানসম্মত একটি কাজ উপহার দেওয়া সম্ভব হয়েছে।

শিগগিরই প্রচারে আসছে বিজ্ঞাপন

নির্মাতা জানান, খুব শিগগিরই বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্যের পাশাপাশি বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার শুরু হবে।

এনএনবাংলা/