সাম্প্রতিক
অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই, লোডশেডিং নিয়ে বিদ্যুৎমন্ত্রী মেট্রোরেলে আগামী মাস থেকে রাতের যাত্রার সময় বাড়ছে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৫৮ শিক্ষক, তদন্ত কমিটি গঠন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮ আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান কাঁচামরিচের দাম কমেছে, বেড়েছে মাছ-ডিম-মুরগি-সবজির রাজধানীতে অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা, থাকছে লাইসেন্স-নিবন্ধন
Skip to content

এনডিটিভির প্রতিবেদন

আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন তারেক রহমান

ফাইল ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের মাঝামাঝি দুই দিনের সফরে ভারত যেতে পারেন। তাঁর সম্ভাব্য এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে। দুই দেশের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের মাঝামাঝি নয়াদিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি সম্পন্ন হলে এটি হবে তাঁর প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, সংযোগ (কানেকটিভিটি), জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দুই দিনের এই সফরকে দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে বলে আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এছাড়া আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের অধিবেশনে যোগ দেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এনএনবাংলা/