সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কাঁচামরিচের দাম কমেছে, বেড়েছে মাছ-ডিম-মুরগি-সবজির

ছবি: সংগৃহীত

কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা কমেছে। এক কেজি কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই সঙ্গে কমেছে শশার দামও। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

তবে সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম দোকানভেদে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। বেশি দামে ডিম কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

শুধু ডিম নয়, বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা দরে। আর সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।

অন্যদিকে মাছের বাজারে দেখা গেছে ওঠানামার প্রবণতা। চাষের পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০, পাবদা ৩৫০ থেকে ৪০০, রুই ৩০০ থেকে ৫০০ এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইন ৬০০ থেকে ৮০০, দেশি কই ৭০০ থেকে ৮০০, চাষের কই ৩০০, পোয়া ২৬০ এবং শোল মাছ ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। আর রূপচাঁদা, বড় শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে এক হাজার টাকার বেশি।

তবে গরুর মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও রয়েছে বাড়তি দামের চাপ। কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্য সবজিগুলোর দাম কেজিপ্রতি ১০০ টাকারও বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এ ছাড়া ঝিঙ্গা, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, করলা ও কাঁকরোলের দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।

এনএনবাংলা/