সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশের পাটপণ্যে টনপ্রতি ৪৪৫ ডলার পর্যন্ত অ্যান্টিডাম্পিং শুল্ক ভারতের

ছবি: নিউ নেশন অনলাইন

বাংলাদেশ থেকে আমদানি করা পাটজাত পণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্কের হার পুনর্বিন্যাস করেছে ভারত। নতুন হারে পাটের সুতা বা টুইন, হেসিয়ান ফ্যাব্রিকস ও স্যাকিং ব্যাগসহ বিভিন্ন পণ্যে টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত নতুন গেজেট প্রকাশ করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমিডিজের (ডিজিটিআর) পরিচালিত মধ্যবর্তী পর্যালোচনার সুপারিশের ভিত্তিতে শুল্কের এই হার পুনর্বিন্যাস করা হয়েছে।

গেজেট অনুযায়ী, বাংলাদেশের সব রপ্তানিকারক প্রতিষ্ঠানের পণ্যে একই হারে অ্যান্টিডাম্পিং শুল্ক কার্যকর হবে না। ভারতে রপ্তানিকারক হিসেবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুল্কহার তুলনামূলক কম রাখা হয়েছে। এমনকি তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর একই ধরনের পণ্যের ক্ষেত্রেও অভিন্ন শুল্ক নির্ধারণ করা হয়নি।

তালিকায় নির্দিষ্টভাবে নাম উল্লেখ নেই—এমন বাংলাদেশি প্রতিষ্ঠানের পাটের সুতা বা টুইনে প্রতি টনে ৪৪৫ ডলার, হেসিয়ান ফ্যাব্রিকসে ৮৮ ডলার এবং স্যাকিং ব্যাগে ২৮৩ ডলার অ্যান্টিডাম্পিং শুল্ক দিতে হবে।

অন্যদিকে, এ. এম. জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বোনাঞ্জা জুট কম্পোজিট অ্যান্ড ডাইভার্স ফ্যাক্টরি লিমিটেডসহ কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কিছু পণ্যের ক্ষেত্রে অ্যান্টিডাম্পিং শুল্ক শূন্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া হাসান জুট মিলস, জনতা জুট মিলস, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ, আফিল জুট উইভিং মিলস ও সুপার জুট মিলসসহ অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যভেদে প্রতি টনে ৬৯ থেকে ১৫৫ ডলার পর্যন্ত অ্যান্টিডাম্পিং শুল্ক ধার্য করা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি নেপাল থেকে আমদানি করা পাটজাত পণ্যের ওপরও অ্যান্টিডাম্পিং শুল্ক পুনর্বিন্যাস করেছে ভারত। তবে নেপালের পণ্যের ক্ষেত্রে নতুন শুল্কহার বাংলাদেশের তুলনায় কিছুটা কম। দেশটির তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর পণ্যে টনপ্রতি সর্বোচ্চ ২৯২ ডলার পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে। আবার তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যে শূন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে।

এনএনবাংলা/