সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকা বিমানবন্দরে ৮ হাজার ইয়াবা জব্দ, আটক ১

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আট হাজার ইয়াবা জব্দ করা হয় বলে জানায় বিমান কর্তৃপক্ষ। আটক ব্যক্তি হলেন-মো. ওহিদুল শিকদার।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দর ত্যাগ করতে গেলে ওহিদুল শিকদারকে তল্লাশি করে কর্মকর্তারা তার কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল ইসলাম জানান, তারা ওহিদুলের কাছে থাকা আট হাজার ইয়াবা জব্দ করেছে এবং এ ইয়াবা ৪০টি প্যাকেটের মধ্যে ছিল।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

–ইউএনবি