সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ২৫ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৪২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫০ লাখ ৫৫ হাজার ৩৩৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৫২ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৫৫ হাজার ৬৩১ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৯ হাজার ৫৭৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৯৮৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬১ হাজার ৫৭ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ২৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।