সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

অনলাইন ডেস্ক :

মহাকাশ থেকে চার নভোচারী পৃথিবীতে ফিরেছেন। সোমবার নাসার নভোচারী শেইন কিমব্রোগ, মেগান ম্যাকআর্থার, জাপানের আকিহিকো হশিডি ও ফ্রান্সের থমাস পেসকুট পৃথিবীতে অবতরণ করেন। তবে উচ্চ বাতাসের কারণে তাদের পৃথিবীতে অবতরণ বিলম্ব হয়।
এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আলাদা হওয়ার ফলে তাদের পরিবর্তে বুধবার চার জন পাঠানোর পথ প্রশস্ত হয়েছে।
তবে প্রথমে নতুনদের পাঠানোর কথা থাকলেও খারাপ আবহাওয়া ও এক নভোচারীর স্বাস্থ্য সংক্রান্ত অপ্রকাশিত তথ্যের জন্য নাসা আদেশে পরিবর্তন আনে।
এক টুইট বার্তায় পেসকুট বলেন, ‘আরও এক রাত এই মোহনীয় দৃশ্যের মাঝে। কে অভিযোগ করতে পারে? আমি আমাদের স্পেসশিপ মিস করবো।’
তবে নভোচারীদের জন্য যাত্রাটি সুখকর ছিল না। তাদের বহন করা নভোযানের শৌচাগার অকেজো থাকায় পৃথিবীতে ফেরত আসার আট ঘণ্টার যাত্রায় তাদের ডায়াপারের ওপর নির্ভর করতে হয়েছে।