সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জামালপুর সদর উপজেলার নারিকেলীতে সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিতরা হলেন জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, জামালপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নারিকেলী বাজারের কাছে জামালপুরগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত দুজনকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

—ইউএনবি