সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩তম জ্যৈষ্ঠ কর্মকর্তা কমিটি ও এর সংশ্লিষ্ট বৈঠক ১৫ ও ১৬ নভেম্বর হাইব্রিড ফরম্যাটে (সশরীর ও ভার্চুয়াল মাধ্যম) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আইওআরএ’র সভাপতি হিসেবে নভেম্বরে দায়িত্ব নেবে। সভাপতি হিসেবে বাংলাদেশ ২০২১-২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময় শ্রীলঙ্কা সহসভাপতি ও সংযুক্ত আরব আমিরাত সাবেক সভাপতির দায়িত্ব নেবে।
ভারত মহাসাগরীয় অঞ্চলে কোভিড-১৯ এর প্রভাব এবং এর থেকে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়ে একটি কৌশলগত আলোচনা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আইওআরএ হলো একটি আন্ত সরকার সম্পর্কীয় সংস্থা যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।

—ইউএনবি