সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে সাতজনকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি জামাত নেতা ৮ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে শিশুসহ সাতজনকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি জামাত নেতা ফারুক হোসেনকে দীর্ঘ ৮ বছর পর গ্রেফতার করেছে মিঠাপুকুর থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় করাগারে প্রেরন করেছে। মিঠাপুকুর থানার ওসি আমিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আমিরুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসে আগুন দিয়ে হত্যা মামলার আসামি ফারুক হোসেনকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের একটি বাড়িতে আতœগোপনে থাকা ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

সে মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে শিশুসহ সাতজনকে পুড়িয়ে হত্যার ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার দুপুরে আসামি ফারুক হোসেনকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (মিঠাপুকুর) আমলি আদালতে হাজির করা হলে বিচারক দেলোয়ার হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং তার জন্য কেউ জামিন আবেদনও করেননি।

ওসি আমিরুল ইসলাম জানান, উপজেলার লতিফপুর ইউনিয়নের বাতাসন এলাকায় ২০১৪ সালে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে শিশুসহ সাতজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলার অন্যতম প্রধান আসামি জামায়াত নেতা ফারুক হোসেন। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই সঙ্গে আসামির মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতাসহ ধংসাত্মক কর্মকান্ডের সরাসরি অংশ নেওয়ার অভিযোগসহ ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।