সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবান্ধব সেবা
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম নির্ভরতার ঠিকানা। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিদিনই নিশ্চিত করা হচ্ছে মানসম্মত স্বাস্থ্যসেবা।
এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া। তাঁর দক্ষ নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাব্যবস্থা আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হয়ে উঠছে।
পাশাপাশি আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তের দায়িত্বশীলতা ও আন্তরিক সহযোগিতাও এ সাফল্যের অন্যতম অংশীদার। তাঁদের নেতৃত্বে চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি বাড়ছে।
প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে সেবা নিতে আসা দীপালী রানী বলেন, আমি সঠিক সময়ে চিকিৎসা পেয়েছি। এতে আমরা খুশি।
শহিদুল ইসলাম বলেন, “আমরা সঠিক সময়ে এসে ডাক্তার পেয়েছি। সব সময় আমরা এ রকম সেবা চাই।”
জামপুর ইউনিয়ন থেকে চিকিৎসাসেবা নিতে আসা আশরাফ মিয়া বলেন, “আগের চেয়ে সেবার মান বাড়ছে। আমরা সাধারণ মানুষ, সেবা ছাড়া আর কিছু চাই না। আমরা অনেক দূর থেকে আসি। এসে যদি সেবা না পাই, তাহলে দুঃখ পাই, কষ্ট হয়। আজকে যেভাবে সেবা পেয়েছি, সব সময় এ সেবাটাই চাই।”
