সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চোটের কারণে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ

ছবি: সংগৃহীত

বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত সময় পার করছিলেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আর কয়েক দিন পরই আসিয়ান কাপ উপলক্ষে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগেই পেশির চোটে ফিফা আসিয়ান কাপের দল থেকে ছিটকে গেছেন বিশ্বনাথ। 

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ। প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অনুশীলনের সময় হঠাৎ চোটে পড়ায় এখন টুর্নামেন্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

পেশির চোট নিয়ে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় দলের টিম হোটেল ছেড়েছেন বিশ্বনাথ। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। হ্যামস্ট্রিংয়ের এ ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। সে হিসাবে আসিয়ান কাপে খেলার কোনো সুযোগই থাকছে না তার।

তবে বিশ্বনাথের সামনে রয়েছে দ্রুত ফেরার লক্ষ্য। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।

চোটের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন বিশ্বনাথ। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের মার্চে আবারও দলে ফিরেছিলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। কিন্তু ফেরার মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন করে চোটের ধাক্কা খেলেন তিনি।

এনএনবাংলা/এফএস