নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লো

দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তবে প্রজ্ঞাপন অনুযায়ী, সিগারেটের অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যম স্তর প্রতি ১০ শলাকা ৯২ টাকা। উচ্চ স্তর প্রতি ১০ শলাকা ১৬০ টাকা। প্রিমিয়াম স্তর প্রতি ১০ শলাকা ২১০ টাকা বা তদূর্ধ্ব।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। সে সময় নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সঙ্গে মধ্যম স্তরের দাম ৮০ থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ থেকে ২১০ টাকা করা হয়েছিল।
এনএনবাংলা/এফএস
