রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/
