সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ, নাসিররা

চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকে নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন তিনি।’ পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’ পোস্টের শেষ দিকে স্টুডিওতে হামলার নিন্দা জানিয়ে দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এনপিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের শতাধিক সন্ত্রাসী গুলিবর্ষণ করে প্রবেশ করে তাণ্ডব চালায়, কোপানো হয় বেশ কয়েকজনকে। দুর্বৃত্তদের হামলায় তছনছ হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।

স্থানীয়রা জানায়, মুখোশধারী শতাধিক ব্যক্তি ৪টি পিকআপ ভ্যানে করে দক্ষিণ মানিকদীতে নির্মাণাধীন আবাসিক এলাকাটিতে ঢুকে পড়ে। এসময় আতঙ্ক ছড়াতে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। অনেকের হাতেই দেশীয় অস্ত্র, ভেঙে ফেলা হয় সব সিসিটিভি ক্যামেরা, কুপিয়ে আহত করা হয় বেশ কয়েকজনকে।