সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে, তবে এ বৈঠকের তারিখ বা মাস এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাত করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যথাযথ প্রস্তুতির পরই বৈঠক হওয়া উচিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় নির্ধারণের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। একটা আছে, ডেফিনেটলি ১২০ শতাংশ যে ভিজিট উইল টেক প্লেস। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি হোক।’

এছাড়া ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আগ্রহের কথাও প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।

এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। অন্তবর্তী সরকারের সময়ে আলোচনা ছিলো সোহরাওয়ার্দী উদ্যানে কিছু করা যায় কি না। কিন্তু পাকিস্তানিদের আত্মসমপর্ণের ম্যুরাল পরিবর্তন নিয়ে পত্রিকায় ভুলভাবে উপস্থাপিত হয়েছে।’

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ পরিবর্তন করে পানির ফোয়ারা স্থাপন নিয়ে কোনো আলোচনা হয়নি। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা বাস্তবায়ন করবে বিএনপি সরকার।

এনএনবাংলা/এফএস