সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের পুরাতন জেলখানার সামনে ট্রাফিক পুলিশের ব্যারাকের নির্মানাধীন ভবনে এই ঘটনা ঘটে। বুধবার (২ জুন) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার উদ্দিন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ফয়সাল মামুনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। বখতিয়ার উদ্দিন জানান,শহরের পুরাতন জেলখানার সামনে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের ব্যারাকের নির্মান কাজ চলছিলো। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোন হাতে নিয়ে সার্জেন্ট ফয়সাল মামুন কথা বলতে বলতে তিন তলায় ছাদে উঠে যান। এসময় হঠাৎ করে তিনি পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।

হাই ভোল্টের তারে জড়ানোর সঙ্গে সঙ্গেই তার শরীরে আগুন ধরে যায়। এসময় তিনি চিৎকার দিয়ে পরে যান এবং তার একটি হাতের অংশ ছিড়ে মাটিতে পড়ে য়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তিন তলা থেকে তার মরদেহ উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।