সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বাংলাদেশ করোনা ভ্যাকসিন তৈরি ও রপ্তানিতে সক্ষম: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের করোনা ভ্যাকসিন তৈরি এবং অন্যান্য দেশে রপ্তানি করার সক্ষমতা রয়েছে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর সৃজনশীল অর্থনীতিতে পুরস্কার প্রবর্তনের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে সোমবার সংসদে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে তিনি বিশ্বনেতাদের বলেছেন বাংলাদেশ করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় এবং বাংলাদেশকে যেনো এটা করতে দেয়া হয়।

তিনি বলেন, আমি তাদের বলেছি বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সব বাধা দূর করতে। এটা সারা বিশ্বের মানুষের অধিকার, এটাকে বিশ্বজনীন কল্যাণ হিসেবে ঘোষণা করা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সুযোগ পেলে ভ্যাকসিন তৈরি করবে। কারণ আমাদের সেই সক্ষমতা রয়েছে। এছাড়া সরকার ইতোমধ্যে এই উদ্দেশ্যে একটি জমিও বরাদ্দ করেছে।

তিনি বলেছেন, আমরা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করতে পারি।

শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।

—ইউএনবি