সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

আবারও পেছাল তিন্নি হত্যা মামলার রায়

ফাইল ছবি

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়ে দিয়েছে ঢাকার একটি আদালত। তার বাবা ও চাচার করা আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

মামলায় তিন্নির বাবা সৈয়দ মাহবুবুর করিম ও চাচা সৈয়দ রেজাউল করিমের দুই সাক্ষীর জবানবন্দি নেয়ার জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ২৬ অক্টোবর একই আদালত মামলার রায় ঘোষণার জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়,২০০২ সালের ১০ নভেম্বর কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর ওপর চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের কাছে মডেল তিন্নিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন একটি মামলা দায়ের করা হয়। ২০০২ সালের ২৪ নভেম্বর মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)স্থানান্তরিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক এ মামলায় চার্জশিট দাখিল করেন।

তদন্তে পুলিশ এ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির জড়িত থাকার প্রমাণ পায়।

২০১০ সালের ১৪ জুলাই ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নিকে হত্যার অভিযোগে অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

–ইউএনবি