সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কয়লা চালিত ৫ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করলো ভারত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভয়াবহ বায়ু দূষণ মোকাবিলায় রাজধানী দিল্লির পাশে অবস্থিত পাঁচটি কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বায়ু দূষণ রোধ বিষয়ক প্যানেলের এক নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের ঘোষণায় অত্যাবশ্যকীয় নয় এমন পণ্য পরিবহনকারী ট্রাকের দিল্লি ও আশেপাশের শহরগুলোতে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, বায়ু দূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। দিল্লির বায়ু দূষণের মাত্রা এই মাসে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি সূচকে দিল্লির দূষণের মাত্রা ৫০০ স্কেলের মধ্যে ৪৯৯। এই মাত্রার দূষণে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে অন্যতম দিল্লি। প্রতিবছর শীতের শুরুতে তাপমাত্রা নামতে থাকলে দিল্লিতে তীব্র কুয়াশা তৈরি হয়। শহরের বাইরের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, যানবাহনের ধোঁয়া এবং উন্মুক্ত ভাবে বর্জ্য পোড়ানোয় এই দূষণ তৈরি হয়। বায়ু দূষণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় দিল্লি সরকার এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে। তবে কমিশন জানিয়েছে, এই মেয়াদ আরও বাড়তে পারে। কমিশন জানিয়েছে, অন্তত ৫০ শতাংশ সরকারি কর্মচারী ২১ নভেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করবে।