সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলী এলাকায় বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সোকোতো প্রদেশের গভর্নর জানান, গত রোববার রাত থেকে গত সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ সময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে ২ জন মারা যান। দেশটির সন্ত্রাসকবলিত উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। চলতি বছর পুরো উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় শত শত মানুষ অপহরণ ও হত্যার শিকার হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে ওই অঞ্চলে কঠোর অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে হামলা ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। এ সময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে দুজনের মৃত্যু হয়।