সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে অবৈধ দোকান অপসারণ ও জরিমানা

জেলা প্রতিনিধি, সিলেট :
শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন গোয়ালাবাজার ফুটপাতে বসা অবৈধ দোকান অপসারণ ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা’র নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহাসড়ক সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে থাকা ১০০টি দোকান অপসারণ ও ৭টি দোকান মালিককে মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সিলেট অঞ্চলের মহাসড়কগুলোকে নিরাপদ ও অবৈধ দখলদারমুক্ত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামূলক চালিয়ে যাচ্ছে।