সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সন পদক অর্জন করেছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম

বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম মঙ্গলবার তার মুকুটে আরেকটি পালক যোগ করেছেন। লন্ডনে স্যার জন সন জাদুঘরের দেয়া ২০২১ সন পদক অর্জন করেছেন তিনি।

শরণার্থী ও জলবায়ু পরিবর্তনের শিকারদের জন্য স্বল্প খরচে অস্থায়ী বাড়ির ডিজাইনের কাজের জন্য মেরিনাকে মর্যাদাপূর্ণ এই স্থাপত্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

২০১৭ সালে স্যার জন সন জাদুঘর দ্বারা প্রবর্তিত এই পদকটি অনুশীলন, ইতিহাস বা তত্ত্বের মাধ্যমে স্ব স্ব ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রাখা স্থপতি, শিক্ষাবিদ ও সমালোচকদের স্বীকৃতি হিসেবে দেয়া হয়।

মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস (এমটিএ) এর প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি মেরিনার আগে ডেনিস স্কট ব্রাউন, রাফায়েল মোনিও ও কেনেথ ফ্র্যাম্পটনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

একটি লাইভ ডিজিটাল ইভেন্টে উপস্থিত হয়ে সম্মান প্রাপ্তির পর চতুর্থ সন পদক বক্তব্য দেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাইত উর রউফ মসজিদ,বাংলাদেশের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও স্বাধীনতার জাদুঘর।

যদিও মেরিনার সাম্প্রতিক কাজে এই স্মারক কাঠামোর বৈপরীত্য দেখা গেছে।

তিনি এখন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন এবং দেশের উপকূলীয় অঞ্চলে অতি-নিম্ন আয়ের লোকদের জন্য মোবাইল মডুলার ঘর ডিজাইন করছেন। সবচেয়ে সস্তা ও সহজ উপকরণ, ঢেউতোলা ধাতু ও বাঁশসহ এমন উপকরণ দিয়ে কাজ করছেন যা চাইলেই সরানো যাবে।

মেরিনা বলেন, আমার বর্তমান কাজটি বাংলাদেশের জোড়া সংকটের উপর দৃষ্টি নিবদ্ধ করে করা হচ্ছে। উদ্বাস্তুদের দুর্দশা, এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে বেড়ে চলা আমাদের বন্যা ঝুঁকির উপর ভিত্তি করে কাজটি করা হচ্ছে।

–ইউএনবি