সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে শুক্রবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও আট জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন-উপজেলার চকরামপুর গ্রামের বাসিন্দা খোকারাম রায়ের ছেলে ভ্যানচালক নারায়ন চন্দ্র রায় ও ধান ব্যবসায়ী শসোধর বাবু রায়।

কোতোয়ালি থানার পরিদর্শক নূর আলম জানান, ভোরে ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজারে ধানবাহী রিকশাভ্যানকে একটি ট্রাকচাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নারায়ন চন্দ্র রায় নিহত হন। এ সময় গুরুতর আহত ধান ব্যবসায়ী শসোধর বাবু রায়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি।

চিরিবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ভোরে একই আঞ্চলিক মহাসড়কের আমবাড়ী আমতলির মধ্যবর্তী শিবকুড়ি এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হলে চালকসহ আট জন আহত হন। এদের মধ্যে পাঁচ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

—ইউএনবি