সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সোমবার থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যানবাহনের ফিটনেস সনদ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), মেট্রো সার্কেল-৩ (দিয়াবাড়ি), ঢাকা জেলা সার্কেলের পাশাপাশি আগামী ২২ নভেম্বর (সোমবার) থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ সার্কেল থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ দেওয়া হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে গাড়ি হাজির করে সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে ফিটনেস নবায়ন সনদ গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ প্রক্রিয়া- অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে বিআরটিএ সার্ভিস পোর্টালে (bsp.brta.gov.bd) নিবন্ধন করে ‘লগ ইন’ করতে হবে। পরে ‘মোটরযান সংযোজন’ অপশনে গিয়ে মোটরযান সংযোজন করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট মেনু থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর সেখানে নির্ধারিত সময়ে সার্কেলে মোটরযান হাজির করে ফিটনেস নবায়ন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিআরটিএ’র ওয়েবসাইট www.brta.gov.bd ভিজিট করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ সার্কেল থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মোটরযানের ফিটনেস নবায়ন করা যাবে না।