সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

২ ডিসেম্বর চালু হবে বেনাপোল এক্সপ্রেস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা-বেনাপোল রুটে আগামী ২ ডিসেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস চলাচল শুরু করতে যাচ্ছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, এ বিষয়ে একটি চিঠি আমার দপ্তরে এসেছে। আগের মতো সপ্তাহে মঙ্গলবার বাদে অন্যান্য দিন ট্রেনটি চলাচল করবে। বর্তমানে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশ যাতায়াত করছেন প্রায় দুই হাজারের মতো যাত্রী। যাত্রীদের ৯৫ শতাংশ রোগী। ট্রেন না থাকায় যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেনাপোল থেকে ঢাকায় যাতায়াত করতে বাস বা অন্য পরিবহনে অনেক সময় লাগে। সেখানে ট্রেনে নির্বিঘেœ সাত ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যায়। সপ্তাহে একদিন অর্থাৎ মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। এক্সপ্রেসটির চালু হলে স্বস্তি পাবেন বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীরা।