সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কক্সবাজারে ৯ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ

ফাইল ছবি

কক্সবাজার থেকে সোমবার ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের গোল্ডেবার হিল এলাকায় এই অভিযান চালায়।

বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় কয়েকজন সশস্ত্র লোককে চ্যালেঞ্জ করে দলের সদস্যরা। কিন্তু সন্দেহভাজন চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়।

পরে ব্যাগের ভেতর রাখা ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

–ইউএনবি