সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেট সিটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৬১৮২৭জন শিশু

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সিটি কর্পোরেশনে আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত । নগরীর ২৭টি ওয়ার্ডে এই সময়ে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল।
স্বাস্থ্যবিধি মেনে এ বছর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৫ লাখ ৮১ হাজার ৪৯৩ জনসংখ্যার মধ্যে ৬১ হাজার ৮২৭ জন শিশুকে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৮ডিসেম্বর বুধবার সকালে নগর ভবনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, এ বছর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৭৬ জন স্বাভাবিক ও ২০ জন প্রতিবন্ধী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩৩৮ জন স্বাভাবিক শিশু ও এই বয়সের ৯৩জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।