সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিকৃবির প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের গবেষণাগার উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে একটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। প্রাণি সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের পোস্ট-গ্রাজুয়েট ল্যাবরেটরিটি উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
১৩ ডিসেম্বর সোমবার উদ্বোধনের পর ল্যবরেটরিটি ঘুরে দেখেছেন ভাইস-চ্যান্সেলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের চতুর্থ তলায় আরো কয়েকটি গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর।
প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিন জানান, এই ল্যবরেটরিতে মিট পিএইচমিটার, থার্মোরেকর্ডারসহ নতুন সব যন্ত্র আনা হয়েছে, যেগুলো গবেষণার নতুন দ্বার উন্মুক্ত করবে। বিশেষ করে মাংশের গুণগত মান নির্ণয়, খাদ্য উপাদানের মান নির্নয়সহ নানারকম গবেষণা এই ল্যাবরেটরিতে সম্ভব হবে।