সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার মো. রাকিবুল ইসলাম ও তাছলিমা আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু দুই মেধাবী শিক্ষার্থীর পাশে
দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
দারিদ্র্যকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন অদম্য মেধাবী মো. রাকিবুল ইসলাম ও মোছা. তাছলিমা
আক্তার। রাকিবুল গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বাসিন্দা। পরিবারের আর্থিক অস্বচ্ছলতা সত্ত্বেও
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ২০৯৪তম হয়ে গণিত বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
অপরদিকে তাছলিমা আক্তার পলাশাবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’
ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩৯৪তম স্থান অধিকার করে ‘রাষ্ট্রবিজ্ঞান’ বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
আর্থিক অস্বচ্ছলতার কারণে এই দুই শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ প্রদান করা তাদের পরিবারের পক্ষে সম্ভব
নয়। এমতাবস্থায় এই অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। তিনি বৃহস্পতিবার
জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার
আশ্বাস দেন। আর্থিক সাহায্য, শুভকামনা এবং দোয়া পেয়ে আপ্লুত হয়ে এই দুই মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসনের প্রতি
আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।