সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

ফাইল ছবি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে দেশটিতে কর্মরত তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহং এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে দেশটির রাজধানী বাঙ্গুই শহরে জাতিসংঘ মিশন পরিচালিত হাসপাতালে নেয়া হয়েছে।
এ নিয়ে চার বার এ ধরনের হামলার শিকার হলো দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণপশ্চিম অঞ্চলে একই ধরনের ঘটনায় তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হয়। ধারণা করা হচ্ছে তারাও পুঁতে রাখা মাইন বিস্ফোরণেই আহত হয়েছেন।
সেক্রেটারি জেনারেলের বিশেষ প্রতিনিধি ও দেশটিতে পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রধান মানকেউর এনদিয়ায়ে বৃহস্পতিবার ও শুক্রবারের ঘটনায় আহত তানজানিয়া ও বাংলাদেশের ছয় শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীর অজ্ঞাত ডিভাইস বিস্ফোরকের ব্যবহারের তীব্র নিন্দাও জানানা মিশন প্রধান।

—ইউএনবি