সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টায় কালাইরাগ সীমান্ত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত লুকেশ রায় (৩৬) উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিঞ্চু রায়ের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,খবর পেয়ে বিকাল ৫টায় উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে লুকেশ রায়ের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। লুকেশের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, গতকাল শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ (২৬) ভারতে অনুপ্রবেশ করেন। কালাইরাগ সীমান্তে গতকাল গুলিবিদ্ধ আহত অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকাল ১১টার দিকে কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশ থেকে কয়েকজন ভারতীয় নাগরিক গুলি ছুঁড়লে দেব কন্দের ছেলে শৈলেন কন্দ আহত হন। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

—ইউএনবি