সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরল একই পরিবারের ৩ জন

ভারতে তিন বছর কারাভোগের পর শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন একই পরিবারের তিন সদস্য।

তারা হলেন- লোকমান হোসেন (৪৪), জেসমিন খাতুন (৩৯) ও তাদের ছেলে মো.রাসেল আলী (২০)। তাদের বাড়ি খুলনা জেলার রূপসা থানা এলাকায়। পরিবারটি ভালো কাজের আশায় বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে যান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, তিন বছর আগে তারা ভালো কাজে আশায় ভারতে ব্যাঙ্গালারু শহরে পাড়ি জমান। এরপর সেখানকার পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজাতে যায়। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে শনিবার তারা দেশে ফিরে এসেছেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ওসি জানান, সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

—ইউএনবি