সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-সুনামগঞ্জ সড়কে উপজেলার আলীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ওমরপুর গ্রামের অটোরিকশার চালক শুভ (২৫) ও রসুলপুর গ্রামের আমির হোসেন (৫৫)।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ জানান, রবিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকার ঢাকা-সুনামগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এসআই জানান, ট্রাক্টরের চালককে আটকের জন্য অভিযান চলছে।

—ইউএনবি