সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ভারতে একদিনে ৬৭ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

ভারতে গত ২৪ ঘন্টায় আরো ৬৭ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৭ লাখ ৩১৩ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এ কথা জানা গেছে।
ভারতে করোনায় নতুন করে মারা গেছে দুই হাজার ৩৩০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার ৯০৩ জনের।
বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে আট লাখ ২৬ হাজার ৭৪০ জন যা মোট সংক্রমণের ২.৭৮ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৩ শতাংশ।
দেশটিতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৩.৪৮ শতাংশ। গত ১০ দিন ধরেই সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে।