সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কানে হেডফোন, নাটোরে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

ফাইল ছবি

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রকি ও সাকিব।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এমদাদউল হক জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের কাছে হাঁটার সময় ওই যুবককে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রকি মারা যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সাকিবকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

—ইউএনবি