সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার রাকিবুল হাসান রনি (১৯) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রবিবার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বুড়িচং সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে স্বপন বাদী হয়ে বুড়িচং থানায় ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার রনিকে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি