সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত

ঢাকার ফুলবাড়িয়া এলাকায় একটি থানায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পাঁচ পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রবি আহসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব এবং শফিকুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপপরিদর্শক মোশাররফ হুসাইন বলেন, বুধবার দিবাগত রাতে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার নর্থ সাউথ রোডে দিন সুপার মার্কেটের সামনে থেকে ইমন (২২) ও জুয়েল (২৩) নামের দুই ছিনতাইকারীকে ধরে বংশাল থানায় নিয়ে আসে পুলিশ। এসময় থানার গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের শরীর তল্লাশি করার সময় ইমন নামের ছিনতাইকারী সুইচ গিয়ার বের করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে আমাদের পুলিশ সদস্যরা আহত হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের পেটে ছুরিকাঘাতে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—ইউএনবি