সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেনীতে শিশু হত্যা মামলায় চাচীর যাবজ্জীবন

ফেনীর পশুরামে বক্স মাহমুদ ইউনিয়নে ভাতিজা হত্যা মামলায় চাচী আর্জিনা আক্তারকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার ফেনী জেলা ও দায়রা জজ ড.বেগম জেবুননেছার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন হাফেজ আহাম্মদ ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস ছাত্তার।

আদালতের বেঞ্চ সহকারি মো. কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জমি থেকে শিশু তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুর বাবা মাওলানা আবু বকর বাদী হয়ে পরশুরাম মডেল থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। পরে ২৩ নভেম্বর পুলিশ সন্দেহভাজন হিসেবে চাচি আরজিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। একপর্যায় ২৪ নভেম্বর ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানিয়া ইসলামের আদালতে আসামি আরজিনা আক্তার হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২০ সালের ৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াউল জব্বার আরজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে ২০২০ সালের ১০ ডিসেম্বর চার্জ গঠন হয় এবং ২০২১ সালের ১২ জানুয়ারি এ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হয়। এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও বাদীসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় ঘোষণা করেন।

—ইউএনবি