সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কিয়েভে গোলার আঘাতে রুশ সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনীর গোলার আঘাতে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন।
নিহত ওই সাংবাদিকের নাম ওকসানা বাউলিনা। তিনি কিয়েভ ও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য কাজ করতেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনুসন্ধানী ওয়েবসাইটটির বরাত দিয়ে এ তথ্য জানায়।
বাউলিনা পডিল জেলায় ক্ষয়-ক্ষতির চিত্রধারণের সময় মারা যান বলে জানায় ওয়েবসাইটটি।
এর আগে বাউলিনা রাশিয়ার বিরোধী ব্যক্তিত্ব আলেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করেছিলেন এবং রাশিয়া ত্যাগ করেন তিনি।
দ্য ইনসাইডার জানায়, এ সময় গোলার আঘাতে আরেকজন নিহত ও আরও দুজন আহত হন।
বাউলিনাকে নিয়ে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের এক মাসে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

—ইউএনবি