সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বগুড়ায় ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আট কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড় টায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন এপেক্স লেখা একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে আট কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

—ইউএনবি