সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

প্রতীকী ছবি

৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল বুধবার প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডার পদে এক হাজার ৯৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া শূন্যপদের ভিত্তিতে নিয়োগ সাপেক্ষে নন-ক্যাডার পদে আট হাজার ১৬৬ জন সফল প্রার্থীকে রাখা হয়েছে।

পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য পিএসএসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিভিন্ন ক্যাডারের এক হাজার ৯০৩টি শূন্যপদ পূরণে পিএসএসি ২০১৮ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে এর সঙ্গে আরও ৩১৬টি পদ যোগ করা হয়।

মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ১০ হাজার ৯৬৪ জন প্রার্থীর মধ্যে ১০ হাজার ২৫৪ জন প্রার্থী পাস করেছেন।

—ইউএনবি