সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গ্রামীণ নারীদের মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির

ফাইল ছবি

দরিদ্র পরিবারের গর্ভবতী গ্রামীণ নারীদের মাসিক মাতৃত্বকালীন ভাতা ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এছাড়া কমিটি ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেক সংসদ সদস্যের (এমপি) জন্য পাঁচটি সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি পাঁচটি কম্পিউটার বরাদ্দের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
রবিবার সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম সভায় এসব সুপারিশ করা হয়। সংসদীয় বডির চেয়ারপার্সন মেহের আফরোজ (চুমকি) সভায় সভাপতিত্ব করেন। সংসদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন সব হোস্টেলের (কর্মজীবী মহিলাদের জন্য) বিভিন্ন এলাকাভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে বলেছে কমিটি।
সভায় কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেছা খান ও শাহাদারা মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় মন্ত্রণালয়, অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি ও জয়িতা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—-ইউএনবি