সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কারখানায় মঙ্গলবার থেকে দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

ফাইল ছবি

শিল্প-কারখানায় মঙ্গলবার থেকে ১৫ দিনের জন্য প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা এই নির্দেশনা জারি করে বলেছে, পবিত্র রমজান মাসে সব শিল্প প্রতিষ্ঠানকে এ আদেশ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর ভিজিল্যান্স টিম বিষয়টি পর্যবেক্ষণ করবে।
এর আগে আবাসিক এলাকার গ্রাহক ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের সুবিধার্থে পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি রিফুয়েলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পেট্রোবাংলা।

—ইউএনবি