সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে হিলি স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। সোমবার (২৫ এপ্রিল) হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর হতে পারে। এ কারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই বন্দর বন্ধ থাকবে। ৭ মে পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্য দিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। এ ছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন।