সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শনিবার সারাদেশে ব্যাংক খোলা থাকবে

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শনিবার (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) সব তফসিলি ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে শুক্র ও শনিবার (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে।
তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকগুলো যথাক্রমে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকবে।

—ইউএনবি