সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে ৮ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দর

ফাইল ছবি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে শুক্রবার থেকে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের উপ-কমিশনার (স্থল শুল্ক স্টেশন) শাহেদ আরেফিন জাহেদি।

তিনি জানান, তামাবিল স্থলবন্দরের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত স্থগিত থাকবে। স্থলবন্দরের কার্যক্রম ৭ মে থেকে পুনরায় চালু হবে।

তবে স্থলবন্দর ও শুল্ক স্টেশনের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

—ইউএনবি