সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি- রপ্তানি বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে রবিবার বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। সে সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

—ইউএনবি