সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নিউমার্কেটে সংঘর্ষ: আরও দুই দোকানকর্মী গ্রেপ্তার

ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও দুই দোকানকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ক্যাপিটাল ফাস্ট ফুডের এই দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মো. কাওছার ও মো. বাবু হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (রমনা বিভাগ) ধানমন্ডি জোনাল টিম হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি (রমনা বিভাগ) এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী এবং ক্যাপিটাল ফাস্ট ফুডের দুই কর্মচারী কাওসার ও বাবুর মধ্যে ইফতার আইটেমের জন্য টেবিল রাখা নিয়ে বিরোধ শুরু হয়।বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে এই মারধরের ঘটনা ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকালে বারবার সংঘর্ষ চলতে থাকে এবং এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।

—ইউএনবি